Logo
প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ৮:০০ AM || প্রকাশের তারিখঃ ২৮ জুলাই, ২০২৬, ১১:০৬ PM

খুলনা লবণচরা থানা নব নির্মিত ভবন উদ্বোধন করেন অতিরিক্ত আইজিপি- একেএম আওলাদ হোসেন

News Image

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা, 

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা দীর্ঘদিন ভাড়া ভবনে পরিচালিত হওয়ার পর এবার নিজস্ব আধুনিক ভবনে কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০ টায় নবনির্মিত লবণচরা থানা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) অ্যাডমিন একেএম আওলাদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিকে ফুল দিয়ে স্বাগত জানান কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। এরপর মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে অতিরিক্ত আইজিপি ফিতা কেটে নতুন থানা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি থানা প্রাঙ্গণে একটি রুদ্র পলাশের চারা রোপণ করেন। পরে নবনির্মিত ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করে অফিসার ইনচার্জের কার্যালয়, বিভিন্ন দপ্তর, থানার ব্যারাকসহ সংশ্লিষ্ট কক্ষসমূহ ঘুরে দেখেন। এছাড়া থানায় সংরক্ষিত পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
কেএমপি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে লবণচরা থানা একটি ভাড়া ভবনে পরিচালিত হচ্ছিল। নিজস্ব ভবনে স্থানান্তরের ফলে পুলিশ সদস্যদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত হবে এবং আধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে জনসেবার মান আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করছে কেএমপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, খুলনা পিটিসির কমান্ড্যান্ট এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা,
 অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি) এম. এম. শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্-ভারপ্রাপ্ত) লবণচরা থানার ওসি মোঃ মোশাররফ হোসেন 
এবং কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নতুন ভবনে লবণচরা থানার কার্যক্রম শুরু হওয়াকে খুলনা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।